বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

শরীয়তপুরের ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে ডামুড্যা পৌরসভার বিভিন্ন এলাকায় একের পর এক মানুষকে কামড়ায় কুকুরটি।

এতে নারী, পুরুষ ও শিশুসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা পরে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ফাতেমা(৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আবজাল (৩১)। তারা সবাই ডামুড্যা পৌর এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। একপর্যায়ে কুকুরটি হঠাৎ পথচারী ও স্থানীয়দের ধাওয়া করে কামড়াতে শুরু করে। এতে শিশুসহ অন্তত ১০ জন আহত হন। কুকুরটির হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আহতদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। পরে স্বজনদের সহায়তায় তারা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ১০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর জখম হওয়া কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, পৌর এলাকার বিভিন্ন স্থানে কুকুরটির হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুকুরটি কোথায় রয়েছে এবং সেটি আটক বা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিনিধি/  এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর