বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মেরিন সুলতানার যোগদান 

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মেরিন সুলতানার যোগদান 

ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেরিন সুলতানা। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন পুলিশ সুপার মেরিন সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামের কাছ থেকে জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ে জেলার সব সার্কেলের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মেরিন সুলতানা ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ঝালকাঠিতে পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকায় পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, পেশাদারিত্ব বৃদ্ধি এবং পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর