বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ 
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাকে মারধর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘনঘন লোডশেডিং ও ট্রান্সফরমা বদলে না দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে হামলার ঘটনা ঘটে।

আহত পিডিবির উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শিমরাইল গ্রামের কয়েকশো বাসিন্দা এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন। এ ছাড়া ঘনঘন লোডশেডিং লেগেই আছে। ট্রান্সফরমার বদলের দাবিতে বিদ্যুৎ অফিসের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এর মধ্যে নতুন ট্রান্সফরমারের জন্য বিদ্যুৎ অফিসে ৫০ হাজার টাকা দেওয়ার দাবি করেছেন গ্রাহকরা।

এদিন বেলা ১১টার দিকে ওই গ্রামের ২০০ থেকে ২৫০ জন গ্রাহক পিডিবি কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ওসি রবিউল আজমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পুলিশ বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানানা, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর