বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে ব্রিজ থেকে পড়ে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ব্রিজ থেকে পড়ে যুবক নিখোঁজ
নুর হোসেন আকন (২৫)

ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া খালের ওপর ব্রিজ থেকে পড়ে নুর হোসেন আকন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাটসংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নুর হোসেন পুটিয়াখালী মীরের হাট এলাকার মৃত আব্দুল হানিফ আকনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে নুর হোসেন ব্রিজের ওপর একা বসে ছিলেন। হঠাৎ তিনি খালের পানিতে পড়ে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তার পরিবারকে খবর দেন। পরে খালে খোঁজাখুঁজি শুরু করেন তারা। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে রাত হওয়ায় ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

রাজাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, রাতে ডুবুরি দিয়ে অভিযান চালানো সম্ভব নয়। সকালে ডুবুরি দিয়ে অভিযান চালানো হবে।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর