বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় ২ খুন 

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম

শেয়ার করুন:

খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় ২ খুন 

খুলনা মহানগরীর লবণচড়া থানা এলাকায় মাত্র ৫ শত গজ দূরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- মনজুরুল ইসলাম(২২) ও নাজমুল (১৮)। 

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা এবং রাত ৯টার হত্যাকাণ্ড দুটি ঘটে। 

নিহত মনজুরুল স্থানীয় খোকনের ছেলে এবং নাজমুল একই এলাকার মনির শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চবণচরা থানার আশিবিঘা এলাকায় অবস্থানকালে মনজুরুলকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

প্রথম ঘটনাস্থল থেকে মাত্র ৫০০ গজ দূরত্বে একই এলাকায় রাত সাড়ে ৯টার দিকে নাজমুল নামে আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। 

এদিকে এ ঘটনায় শহরতলীর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, ‘হত্যাকাণ্ড দুটি ফুটবল খেলা এবং আধিপত্য বিস্তার ঘিরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর