বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশ

লক্ষ্মীপুরে রাত ৮টার পর ওষুধের দোকান ও ভাতের হোটেলসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম মেহেদী হাসান।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে জেলা তথ্য অফিস তাদের নিজস্ব গাড়ি থেকে মাইকিং করে এ বার্তা জারি করেন।

এ সময় সকল ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলতে সতর্ক বার্তা দেওয়া হয়।

মাইকিং করে জানানো হয়-

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জেলার বিভিন্ন শপিংমল, দোকানসমূহ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে। সকল প্রকার আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যেই বন্ধ করতে হবে। 

তবে খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল খোলা রাখা যাবে। যারা নির্দেশ আইন অমান্য কারীর বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে জেলা প্রশাসক মেহেদী হাসান।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর