রংপুর চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭ জন প্রেমিক যুগলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে আটক ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ-প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে আড্ডা দেয়। এসময় তারা অশ্লীল কাজের সঙ্গেও জড়িয়ে পড়ে অনেক সময়। যার কারণে অনেক সচেতন অভিভাবক তাদের সন্তানদের চিড়িয়াখানায় নিতে সংকোচ বোধ করছেন ইদানীং সময়ে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ছিল পুলিশ প্রশাসনের কাছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ রংপুর চিড়িয়াখানায় অভিযোগ চালিয়ে ২৮ জন ছেলে-মেয়েকে আটক করা হয়। তবে এরই মধ্যে একজন ছেলে সুযোগ বুঝে পালিয়ে যায়। এই ২৭ জনের মধ্যে ১৪ জন মেয়ে ও ১৩ জন ছেলে। পরবর্তীতে ২৭ জন শিক্ষার্থীকে আটক করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, রংপুর চিড়িয়াখানা থেকে ২৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।
প্রতিনিধি/এসএস




