বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিহাইর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪০৫ মিটার অবৈধ ৩/৪ ইঞ্চি এমএস পাইপ অপসারণ এবং ৯০০ মিটার অবৈধ পাইপলাইনের নেটওয়ার্ক অকার্যকর করা হয়।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারকারী আটজনকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

894c367a-7624-4b6b-a349-f810115d3c5e

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র ব্রাহ্মণবাড়িয়া শহর, সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

f2478926-4ce9-4bac-b7ae-59ba2bfbf3bb

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিন পরই কিছু অসাধু চক্র আবার নতুন করে সংযোগ দেয়। এ কারণে পুরোপুরি অবৈধ সংযোগ বন্ধ করা সম্ভব হচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর