বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশেষ অভিযানে রাজবাড়ীতে ৯ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

বিশেষ অভিযানে রাজবাড়ীতে ৯ আসামি গ্রেফতার

রাজবাড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৯ জন আসামিকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মোট ১০টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল।

​বুধবার (১৯ আগস্ট) জেলা সদরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের একাধিক চৌকস টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃতরা হলেন, আলাদিপুরের রুনু শেখের ছেলে মো. হৃদয় শেখ (২১), পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাইল খাঁর ছেলে মো. ইব্রাহিম খাঁ,​চর লক্ষীপুর গ্রামের আলামিন মন্ডলের স্ত্রী সুমি বেগম, মৃত আদু মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল এবং রহমানের স্ত্রী বিলকিচ বেগম, সজ্জনকান্দা গ্রামের উজ্জল কুমার কুন্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থা গ্রামের মো. ফজের আলীর ছেলে মো. আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মো. সোহেল মোল্লা, খানখানাপুর গ্রামের মো. খোরশেদ শেখের ছেলে মো. রাসেল শেখ।

​অভিযানের বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, রাজবাড়ী জেলাকে অপরাধমুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে থেকে এলাকা ছেড়ে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

​ওসি উত্তম কুমার ঘোষ আরও বলেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সদর থানা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৯ জন আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উপযুক্ত পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর