বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সেলিনা আক্তার (২৭)।

মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেলিনা আক্তার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার গ্রামের মৃত আনছার আলীর মেয়ে। তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহিদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সেলিনা আক্তার আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর