বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদারীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মাদারীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মাদারীপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামের জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।

097d8e1a-0a4a-45a5-aef4-2b4fd7210e03

জানা যায়, শিবচরের দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসা সংলগ্ন জঙ্গলের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর