বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

চকরিয়ায় শিশুর ঘুষিতে আরেক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

চকরিয়ায় শিশুর ঘুষিতে আরেক শিশুর মৃত্যু
তারেকুর রহমান (১০)।

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী এক শিশুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গার বায়তুশ শরফ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেকুর চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেকুর ওই এলাকার একটি পান দোকানে দাদার সঙ্গে সময় কাটাত। মঙ্গলবার রাতে দোকান থেকে পানি আনতে বের হলে সমবয়সী এক শিশুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিশু তারেকুরের কানের কাছে সজোরে ঘুষি মারে।

ঘুষির পর তারেকুর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় তারেকুরের মৃত্যু হয় বলে স্বজন ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, তিনি এখনো বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর