মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার মদন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ নামে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাফি ওই গ্রামের রব্বানী মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মাফি। খেলার একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা ভুট্টো মিয়া বলেন, সকালে বাড়ির পাশেই খেলা করছিল। কখন যে পুকুরে পড়ে গেল, তা আমরা বুঝতেই পারিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর