মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান, ৫৯ মামলা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

রংপুরে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান, ৫৯ মামলা

রংপুর মহানগরে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫৯টি মামলা করেছে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। এ সময় ৬৫টি অটোরিকশা আটক ও ২৩টি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ।

এর আগে দিনব্যাপী মহানগরের বিভিন্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অটোরিকশার চলাচল বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন অমান্যকারী ও অবৈধভাবে চলাচলকারী অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ৫৯টি মামলা, ৬৫টি অটোরিকশা আটক এবং ২৩টি অটোরিকশা রেকার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মহানগরের সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ অটোরিকশাসহ ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর