মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

২০ বছরে উন্নয়ন হয়নি, এখন উন্নয়ন হচ্ছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

২০ বছরে উন্নয়ন হয়নি, এখন উন্নয়ন হচ্ছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গত ২০ বছরে দেশে কোনো উন্নয়ন হয়নি এবং ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার ক্ষমতা নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় সড়কের পাশে সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাস থেকেও কীভাবে উন্নয়ন করা যায়, সেটিও ভাবছেন।’

তিনি বলেন, চলতি বছর স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। একই সঙ্গে আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

acc5812b-3506-44d0-b93d-43bec2b91b37

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সৌন্দর্যবর্ধন কাজ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, মহাসড়কের দুই পাশে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় ঢাকা জেলা প্রশাসক মিজ ফারিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর