মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

গৌরনদীতে শিক্ষক ও তার ছেলেকে বেঁধে ডাকাতি

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

গৌরনদীতে শিক্ষক-ছেলেকে বেঁধে ডাকাতি

বরিশালের গৌরনদীতে এক মাদ্রাসাশিক্ষক ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘরের দরজা ভেঙে ঢুকে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল তাদের বেঁধে রেখে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন কাসেমাবাদ গ্রামের বাসিন্দা এবং গৌরনদীর আল-হেলাল একাডেমির শিক্ষক।

আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে তাকে ও তার ছেলেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ডাকাতেরা দুটি মোবাইল ফোন নিয়ে গেলেও সেগুলোর সিম খুলে রেখে গেছে। এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে ডাকাতেরা তার স্ত্রী ও মেয়েকে রামদার মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

এর কয়েক দিনের ব্যবধানে আবারও ডাকাতির ঘটনায় গৌরনদীর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর