মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

খাদ্যে ভেজাল ও ভুয়া ডা. পদবি ব্যবহার, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

খাদ্যে ভেজাল ও ভুয়া ডা. পদবি ব্যবহার, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রি এবং এমবিবিএস ডিগ্রি ছাড়াই ‘ডা.’ পদবি ব্যবহারের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয় নিয়মিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান সূত্রে জানা যায়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন নিম্নমানের শিশুখাদ্য বিক্রির দায়ে নিউ ইমরান স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

41a17a5e-fd63-467e-a0d7-76880afb48d9

এ ছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডা.’ পদবি ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশে সংরক্ষণের দায়ে জানকি মেডিকেল হলের মালিক বিপ্লব আচার্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করার দায়ে ওলি উল্লাহ স্টোরের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

6892fd8f-a97d-4e48-9897-7a4eb2c33a46

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেছেন। অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়েছে এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর