মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

নাটোরে শিক্ষার্থীদের মাঝে ৩৫০ গাছ বিতরণ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

নাটোরে শিক্ষার্থীদের মাঝে ৩৫০ গাছ বিতরণ

সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে নাটোরে শিক্ষার্থীদের মাঝে ৩৫০ টি গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

মঙ্গলবার (১৮ আগস্ট) নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ৩৫০টি বনজ, ফলদ, ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। 

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এই শুভক্ষণে বসুন্ধরা শুভসংঘের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশ রক্ষায় একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। 

বিএনপির একজন রাজনৈতিক কর্মী ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি মনে করি, সুস্থ ও সুন্দর আগামী বিনির্মাণে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই। দলমত নির্বিশেষে আমাদের সবারই উচিত পরিবেশ রক্ষায় এগিয়ে আসা। 

উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাশেদুল ইসলাম রাশেদ, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম, কালের কণ্ঠের নাটোর প্রতিনিধি ও শুভ সংঘের উপদেষ্টা রেজাউল করিম রেজা, মাল্টিমিডিয়া প্রতিনিধি গোলাম রাব্বানী প্রমুখ।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর