মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সুজন হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন, রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

সুজন হত্যা: স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন, রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি পলাতক রয়েছেন।

এদিকে রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে আদালত চত্বরে বিক্ষোভ করেন নিহত সুজনের পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুসহ শতাধিক নারী-পুরুষ। তারা ‘এই রায় মানি না, মানব না’ বলে স্লোগান দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

8dde07cd-2a31-47c8-802a-6dea232035d0

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত উম্মে জামিলা তিথি পাবনার আটুয়া হাউজপাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে। অপর আসামি মনিরুল ফকির (৩৬) শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে।

মামলার অপর দুই আসামি মো. পিয়াস হোসেন (৩৪) ও রাশিদুল ইসলাম রাশেদ (৪২) অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

23f027fa-e53c-4424-8f74-cf3c280f662b

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ জুন সেলিম রেজা সুজনকে তার নিজ ঘরে ঘুমের ওষুধ খাওয়ানোর পর জবাই করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। মামলায় বলা হয়, পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি পালিয়ে যান।

পরে নিহত সুজনের মা মাজেদা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আজ মামলাটির রায় ঘোষণা করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর