মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেনীতে আগস্টের ১৭ দিনেই ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

ফেনীতে আগস্টের ১৭ দিনেই ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনেই জেলায় ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। অথচ জানুয়ারি থেকে জুলাই—এই সাত মাসে আক্রান্ত হয়েছিলেন ১০১ জন। অর্থাৎ বছরের প্রথম সাত মাসে শনাক্ত রোগীর প্রায় ৬২ শতাংশই শনাক্ত হয়েছেন আগস্টের প্রথম ১৭ দিনে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ফেনী সদর উপজেলার পাঁচজন, সোনাগাজীর একজন ও ছাগলনাইয়ার একজন রয়েছেন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ছয়জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং সোনাগাজীতে একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

4ec2af93-7804-49fb-b8ef-e67ec5ed6e4c

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ফেনী সদর উপজেলায় সবচেয়ে বেশি ৯৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ ছাড়া দাগনভূঞায় ২৯, সোনাগাজীতে ১৯, ছাগলনাইয়ায় ১০, পরশুরামে ৮ এবং ফুলগাজীতে ৫ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৬৪ জনের। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের তুলনায় এবার ডেঙ্গুর সংক্রমণও দ্রুত বাড়ছে। গত বছরের জুলাইয়ে ২৫ জন এবং আগস্টে ৪৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। সেখানে চলতি বছরের জুলাইয়েই শনাক্ত হয়েছে ৭২ জনের। আগস্টে সংক্রমণ আরও বেড়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার প্রজনন বেড়েছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

b98d736d-d53d-4066-a0d7-d301aebd2c01

ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন বলেন, সম্প্রতি এডিস মশার প্রজনন বেড়েছে। বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, জেলায় ডেঙ্গু পরীক্ষার কোনো সংকট নেই। বর্তমানে ৫০০টি পরীক্ষার কিট মজুত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর