মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

‘আস্ত খাসিকাণ্ডে’ এবার সামনে এলো ফর্দনামা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

‘আস্ত খাসিকাণ্ডে’ এবার সামনে এলো ফর্দনামা

জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়ার ফেসবুক পোস্টে মেয়ে পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পর এবার সামনে এসেছে গত ১৪ আগস্টে করা একটি লিখিত ফর্দনামা।

ফর্দনামায় উল্লেখ রয়েছে উভয় পক্ষের উপস্থিতিতে ২ লাখ টাকা নগদ কাবিনে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে বরের অভিভাবক হিসেবে তার চাচাতো ভাই মনির হোসেনের স্বাক্ষরও রয়েছে।

অথচ পরবর্তীতে ফেসবুক পোস্টে মেয়ে পক্ষের বিরুদ্ধে অতিরিক্ত কাবিন দাবি ও নানা অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে বর জুনায়েদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

এদিকে, মঙ্গলবার (১৮ আগস্ট) কনের বাবা শফিক মিয়া জানান, তাদের পক্ষ থেকে দুই লাখ টাকা কাবিন ঠিক করা ছিল।এছাড়া কাবিন নির্ধারণের পরই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। কিন্তু ‘আস্ত খাসি’ নিয়েই ঝামেলা বাধে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর