মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে দুই বাইক আরোহী নিহত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে দুই বাইক আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র।

নিহত ব্যক্তিরা হলেন শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) এবং একই গ্রামের জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনই ট্রাক লোড-আনলোডের শ্রমিক হিসেবে কাজ করতেন।

1f75ff46-64ba-4a2a-9f89-bfd28892014a

পুলিশ সূত্রে জানা যায়, কানসাট বাজারে রাতের পালার কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর ও আবুল হায়াত। মুসলিমপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে যান তারা। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর