মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

‘আস্ত খাসির’ জন্য নয়, ১০ গুণ কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: অভিযোগ সেই বরের

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

‘ভুয়া সাংবাদিক’ ভাড়া করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, অভিযোগ সেই বরের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের ঐতিহ্যবাহী খাবারে ‘খদর’ আস্ত খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া তার ফেসবুক ওয়ালে পাল্টা অভিযোগ তুলে কনেপক্ষের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন। এতে তিনি পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি ও তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। পাশাপাশি ঘটনাটি নিয়ে টাকা দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ ভাড়া করে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোরও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিজের ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।

জুনায়েদ মিয়া বলেন, গতকাল থেকে আমার নামে মিথ্যা অভিযোগ চালানো হচ্ছে। টাকা দিয়ে ভুয়া সাংবাদিক ভাড়া করে এসব করানো হচ্ছে। মুলত বিয়ের আসরে বসে খাওয়া-দাওয়া শেষে মেয়েপক্ষ আমার কাছে পূর্ব নির্ধারিত অ্যামাউন্টের চেয়ে ১০ গুণ অতিরিক্ত কাবিন দাবি করে। আমি এবং আমার পরিবার তা দিতে অস্বীকার করলে এবং কথা কাটাকাটি-তর্কাতর্কি শুরু হলে তারা আমাদের বিয়ের আসর থেকে বের করে দেয়। পরে আমাদের সব লাগেজ, যা আমরা তাদের মেয়ের জন্য নিয়ে গেছিলাম সেটা ফেরত পাঠায়। মেয়ের সঙ্গে আমাকে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং সে যাতে যোগাযোগ করতে না পারে, সেভাবেই তার বাবা তাকে শাসিয়েছে। রাতে তারা আমার সঙ্গে যোগাযোগ করে বিয়ে করতে বললেও আমি তাতে রাজি হইনি। ফলে আমাকে হুমকি দেওয়া হয়েছে যে, ‘জ-বা-ই’ করে ফেলার। তার পর তারা রাত থেকে টাকা দিয়ে ভাড়া করা সাংবাদিক দিয়ে নিজ খুশি মতো ভুয়া পোস্ট করিয়ে আমার সম্মানহানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা এগুলাতে বিচলিত হবেন না সেই আশা করছি। ধন্যবাদ।

 

তবে জুনায়েদের এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ে না করেই অনুষ্ঠান থেকে বর জুনায়েদ মিয়ার চলে যাওয়া ঘটনা ঘটে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর