সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ১৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ১৫০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আনোয়ার হোসেন আপেল (৪৪)।

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন আপেল (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার লতীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

গ্রেফতার আনোয়ার হোসেন আপেল পাঁচবিবি পৌরসভার বড় নারায়ণপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে।

ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বালিঘাটা গ্রামের লতীরহাট বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর