সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বিগত সরকার ১৭ বছর ধরে জ্বালানি সংকট তৈরি করেছে’

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

‘বিগত সরকার ১৭ বছর ধরে জ্বালানি সংকট তৈরি করেছে’
নৌপরিবহন, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

নৌপরিবহন, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘বিগত সরকার গত ১৭ বছর ধরে জ্বালানি সংকট তৈরি করেছে। এর নেতিবাচক প্রভাব আপনারা দেখতে পারছেন। এই সংকট উত্তরণে সরকার অনবরত কাজ করে যাচ্ছে। ১৭ বছরের এ সংকটের সমাধান হবে, তবে একটু সময়ের প্রয়োজন হবে।’

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, তিনি মোংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। এর প্রথম ধাপের কাজ আগামী অক্টোবর মাসে শুরু হবে। এ পর্যায়ে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপের কাজ শুরু হলে আরও প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

fbddc160-eefb-4cac-8f8b-ec0e206b2f20

মোংলা বন্দরসহ এ অঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মোংলার উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। অচিরেই এ অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন চোখে পড়বে।’ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সভাপতি আবু ছাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর