সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে ভোটকেন্দ্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে ভোটকেন্দ্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের আরাজী জামালপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুস ছালাম সরকার, আল আমিন মিয়া, মমিনুর রহমান বাবুল, সুমন মণ্ডল ও গোপিনাথ ঠাকুরসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এলাকার মানুষ ভোট দিয়ে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। এতে সাধারণ ভোটারদের ভোগান্তি বাড়বে। বিশেষ করে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সমস্যা তৈরি হতে পারে।

তারা আরও বলেন, কোনো ধরনের জনমত যাচাই না করে ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। আগের স্থানেই ভোটকেন্দ্র বহাল রাখার দাবি জানান তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে কেন্দ্র স্থানান্তরের উদ্যোগ বাতিলের দাবি জানানো হয়।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পরে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্রটি পরিদর্শন করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর