সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেনী সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

ফেনী সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দিনভর ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্যের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একাধিক বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট, বিস্কুট, কসমেটিকস, বিভিন্ন ধরনের সুগন্ধি তেল ও ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা।

21403031-5fc0-471b-8654-371c8e831e0d

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর