সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

লাখাইয়ে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৭ পিএম

শেয়ার করুন:

লাখাইয়ে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
লাখাইয়ে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর