রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

রমেকে সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হয়েছে: ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

রমেকে সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হয়েছে: ত্রাণ মন্ত্রী

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগী সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

একইসঙ্গে হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয় তলা বিশিষ্ট নতুন আইসোলেশন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগী সেবার মান বাড়াতে প্রতি মুহূর্তে হাসপাতালের পরিচালক এবং গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীর সঙ্গে কথা বলে বিষয়গুলো নজরদারিতে রাখা হচ্ছে। হাসপাতালের লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে সভা করা হয়েছে। খুব শিগগিরই এসব বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ অগ্রগতি পরিলক্ষিত হবে।’

এছাড়া দ্রুতই যাতে হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা করছেন বলেও জানান ত্রাণ মন্ত্রী। 

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ১৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে রংপুর মেডিকেলের ছয়তলা বিশিষ্ট আইসোলেশন ভবন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর