রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার বারহাট্টায় পুকুরে ডুবে সালামুন নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু সালামুন ইসলামপুর গ্রামের রাসেল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পরিবারের লোকজন নানা কাজে ব্যস্ত ছিল। এসময় বাড়ির সামনে পুকুরে পড়ে যায় সালামুন। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে যায়। দ্রুত উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালামুনকে মৃত ঘোষণা করেন। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, ইসলামপুর গ্রামটি মোহনগঞ্জ সীমানা লাগোয়া। যে পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে, এটি মোহনগঞ্জ সীমানায় পড়েছে। তাই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর