রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীন চাঁদপুর নৌ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভোলার লালমোহন এলাকার আমেনা বেগম(৩০) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা মোসাম্মৎ আছমা (৩৪)।

নৌ পুলিশ জানায়, অভিযানে আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর