রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে ছাত্রীনিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, দুই পৃষ্ঠার নোট উদ্ধার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

রংপুরে ছাত্রীনিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, দুই পৃষ্ঠার নোট উদ্ধার
মরদেহ উদ্ধারের সময় প্রতিবেশীদের ভিড়। ছবি: ঢাকা মেইল

রংপুরে মিমতাজ খাতুন (২১) নামে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই পৃষ্ঠার একটি নোটও উদ্ধার করা হয়।

রোববার দুপুরে নগরীর পূর্ব শালবনের সেতু ছাত্রীনিবাসের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মিমতাজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ঢুবনি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ছাত্রীনিবাসের একটি কক্ষে একাই থাকতেন মিমতাজ খাতুন। দুপুরে ওই শিক্ষার্থীর কোনো সাড়াশব্দ  না পেয়ে পুলিশকে খবর দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে ছাত্রীনিবাসের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, শিক্ষার্থীদের ফোনের মাধ্যমে খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি নোট উদ্ধার করা হয়েছে এবং তদন্তের স্বার্থে আপাতত নোটটির বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর