রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পূবালী ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত

পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পূবালী ব্যাংকের বোদা সাব-ব্রাঞ্চে সিনিয়র আর্ম গার্ড (নিরাপত্তাকর্মী) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৬ আগস্ট) দুপুরে মিলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগড় গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আসিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিলগেট বাজার এলাকায় যাওয়ার সময় একটি ট্রাক জয়নাল আবেদীনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

8dbc3804-5e9a-42b1-85ee-c405a56a543f

দুর্ঘটনার খবর পেয়ে পঞ্চগড় সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর