রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ১৫ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ১৫ জনের নামে মামলা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে গ্রেফতারের স্বার্থে মামলার আসামিদের নাম প্রকাশ করেননি তিনি।

এর আগে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে আয়নুল হক আহত না হলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

4eb79db4-1396-4a74-bb6e-272cb4ccd515

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে শনিবার সন্ধ্যায় ধানগড়া বাজারে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্যের গাড়িতে অতর্কিত হামলা হয়। পরে আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার পর তার সঙ্গে থাকা একজনের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে আয়নুল হক এ ঘটনায় জামায়াত ও এনসিপিকে দায়ী করেন।

4529fb94-60ed-4c48-824e-f3d02e0a4761

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি বলেন, হামলার সময় তাদের নেতা-কর্মীরা নিজস্ব কর্মসূচিতে ছিলেন। তাই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে রাজনীতি করার সুযোগ নেই। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, হামলার ঘটনায় শনিবার রাতেই মামলা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর