ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত বিএনপি নেতা মো. নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে শহরের ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির কোষাধ্যক্ষ। তিনি পশ্চিম পাইকপাড়া হাজীবাড়ি এলাকার মো. মিলন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০১৫ সালে দায়ের করা একটি মাদক মামলায় নাছির উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ রোববার আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস




