শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সত্য বললে মামলা হতো: ক্রীড়া প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

সত্য বললে মামলা হতো: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। ছবি: ঢাকা মেইল

‘দীর্ঘ ১৭ বছর দেশে সত্য কথা বলার সুযোগ ছিল না। কেউ সত্য কথা বললে তার বিরুদ্ধে মামলা করা হতো। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ভালো উদ্যোগও বাস্তবায়ন করা সম্ভব হতো না’ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

শনিবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের পর দেশের মানুষ গণতান্ত্রিক সরকার গঠন করেছে। এখন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত সময়ে দায়িত্ব শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ভালো উদ্যোগ ও ভালো কাজের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল আলমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর