শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

শোক দিবস পালন, কুলাউড়ায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

কুলাউড়ায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার তাতাউরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কুলাউড়া উপজেলার তাতাউরা এলাকায় তার বাড়ির পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেন জান্নাতুল ফেরদৌস। এ সময় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ছবি রেখে ফুল দেন তিনি। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্র জানায়, এর আগের দিন শুক্রবার রাতেও জান্নাতুল ফেরদৌস তার ফেসবুক আইডিতে মোমবাতি প্রজ্বালনের ছবি প্রকাশ করেন।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর