শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

সিলেটে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত(২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টার দিকে পর্যটন কেন্দ্রে পৌঁছে তারা গোসল করতে পানিতে নামেন। গসলে নামার কিছুক্ষণ পর রিফাত নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিফাত ও তার সঙ্গে থাকা বন্ধুরা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গনি বলেন, সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। তার মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর