শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ ঘোষ হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা এবং তার জমি বিক্রির পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহত বরুণ ঘোষের ভাই অরুণ ঘোষ।

সংবাদ সম্মেলনে অরুণ ঘোষ অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া মোড়ে তার ভাই বরুণ ঘোষকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী টুম্পা রানী ঘোষ বাদী হয়ে মামলা করেন।

অরুণ ঘোষের অভিযোগ, বর্তমানে নিহতের স্ত্রী আসামিদের সঙ্গে যোগসাজশ করে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে নিহত বরুণ ঘোষের জমি আইনবহির্ভূতভাবে বিক্রির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি নিহত বরুণ ঘোষের নাবালিকা মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে তার সম্পত্তি যাতে বিক্রি বা হস্তান্তর করা না হয়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে মামলাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান অরুণ ঘোষ।

এ সময় ঝিনাইদহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর