ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ। দুই দেশের সীমান্তরক্ষী ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫/১১-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ভারত হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার বাংলাদেশ হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জাকারিয়ার হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ ছাড়া বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানের হাতেও মিষ্টি তুলে দেন ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের কর্মকর্তারা।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জাকারিয়া বলেন, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে আমরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকি।
এ সময় দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।
প্রতিনিধি/এসএস




