ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
শনিবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম।
তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শনিবার সকাল থেকে ভারত সাথে এই বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। একদিন বন্ধের পর আগামীকাল রোববার আবারও আমদানি-রফতানি স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়া বলেন, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এসএস




