শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি ফেনী থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামের ধর্ষণ মামলার আসামি ফেনী থেকে গ্রেফতার

চট্টগ্রামের খুলশী থানার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার রাসেল কক্সবাজারের রামু থানার খুরুলিয়া গ্রামের মো. সেলিমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় অভিযান চালায় ফেনীস্থ র‌্যাব-৭ এর একটি দল। এসময় একটি বাসা থেকে মো. রাসেলকে গ্রেফতার করা হয়। রাসেল ২৯ জুলাই চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় রেকর্ডকৃত এক ভুক্তভোগীর দায়ের করা একটি ধর্ষণ মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকে তিনি ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।

ফেনীস্থ র‌্যাব-৭ এর মিডিয়া পরিচালক এ.আর.এম. মোজাফ্ফর হোসেন শুক্রবার রাতে জানান, গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামি রাসেলকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর