ঝালকাঠির নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নলছিটি পৌর এলাকায় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জলিলুর রহমান আকন্দ নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে




