শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১০ লাখ: আমির খসরু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১০ লাখ: আমির খসরু
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের দুর্ঘটনায় হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলে গেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

এসময় তিনি নিহতের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন তিনি। 

শুক্রবার বিকাল পৌণে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেলে এসব কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী আরও জানান, ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ও সরকারের পক্ষ থেকেও আর্থিক সহযোগিতাও করা হবে। 

চট্টগ্রাম মেডিকেলের সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনায় এ পর্যন্ত ৮ জন মারা গেছেন।

তবে স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা বাড়বে। মূলত সাগরে জোয়ার থাকায় এখনো সম্পূর্ণরূপে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি উদ্ধারকারী দল।

সকালে ভাটিয়ারিতে এলএনজিবাহী পুরাতন একটি জাহাজ কাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের তথ্য মতে, ২০-২৫ বছরের পুরাতন জাহাজটি কাটার সময় বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষাক্ত গ্যাসের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর