শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ কর্মসূচির পরিস্থিতি স্বাভাবিক করেছে পুলিশ

চাঁদপুরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। যার ফলে যানবাহন ও জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। পরে দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের এইচবি ফিলিং স্টেশনের সামনে কয়েকশ’ চালক সড়কে অবস্থান নেন। আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা। অবরোধের কারণে চাঁদপুর -কুমিল্লা মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। এতে করে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সারারাত নির্ঘুম থেকে গ্যাসের জন্য অপেক্ষা করতেছি। ২৪ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। গ্যাস কখন সরবরাহ করা হবে সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ সঠিক তথ্য দিতে পারছে না। এতে করে আমাদের আয় কমে যাচ্ছে।

সুমন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক বলেন, দুই দিন ধরে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারি না। গাড়ি চালাইয়া সংসার চলে। গ্যাসের অভাবে গাড়ি চালাতে না পারলে আমার সংসার চলবে কেমনে?

Blockade

আরেক চালক ইয়াসিন বলেন, সারারাত না ঘুমিয়ে গ্যাসের জন্য লাইনে দাড়িয়ে আছি। কখন গ্যাস পাব কেউ বলতে পারছে না। এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে সংসার চলবে কীভাবে?

চাঁদপুরের বিভিন্ন ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহ না থাকায় গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলে গ্যাস দিতে পারব।

চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের এইচবি ফিলিং স্টেশন এলাকায় গ্যাসের জন্য সিএনজি, বাস ও প্রাইভেটকারের চালকরা রাত থেকে দীর্ঘ সারিতে অপেক্ষার প্রহর গুনছেন। গ্যাস না পেয়ে চালকরা ক্ষোভে সড়ক অবরোধ করেছেন। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ স্বাভাবিক করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়ক অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর