শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গণভোটের রায় খণ্ডিতভাবে মানার সুযোগ নেই: গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

গণভোটের রায় খণ্ডিতভাবে মানার সুযোগ নেই: গোলাম পরওয়ার
খুলনায় যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: ঢাকা মেইল

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একই মায়ের পেটে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে আরেকজনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে হওয়া জাতীয় নির্বাচন ও গণভোটের ফলের মধ্যে একটিকে গ্রহণ করে আরেকটিকে অস্বীকার করা যায় না।

শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে যুব সম্মেলন-২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা কেবল সরকার বা রাজনৈতিক দলের হাতে ছেড়ে না দিয়ে তরুণদেরও এর পাহারাদার হওয়ার হতে হবে। 

একই সঙ্গে ‘গণভোটের রায়কে খণ্ডিতভাবে গ্রহণের সুযোগ নেই’ দাবি করে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট দেওয়া হয়ে থাকলে গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপির নেতারা জুলাই সনদ মানার কথা বলছেন। তবে গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহগানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি মো. রাকিব হাসান।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি খুলনা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর