শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

স্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

স্টেশনে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে মিলল ইটের টুকরো

মধ্যরাতে কুষ্টিয়ার একটি রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত দুটি শপিং ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে নকশিকাঁথা কাউন্টারের পাশে দুটি বোমা সদৃশ বস্তা দেখতে পায় স্থানীয়রা।

পরে বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখে। প্রায় আড়াই ঘণ্টা পর পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হোসাইন ঘটনাস্থলে এসে ব্যাগ দুটি খুলে দেখতে পান, তাতে কয়েকটি ইটের টুকরো রাখা হয়।

জিআরপি থানার অফিসার ইনচার্জ হোসাইন জানান, ব্যাগ দুটি দেখে মনে হয়েছে স্টেশন থেকে পাওয়া ব্যাগে বোমা নয়। স্থানীয়দের উপস্থিতিতে নিজেই ব্যাগটি খুলে দেখতে পাই ব্যাগে আসলে বোমা জাতীয় কিছুই নয়। কয়েকটি ইটের টুকরা দেখা যায়।

এদিকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর স্থানীয়দের মাঝে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর