ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মেরিনা সুলতানাকে পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এটিইউতে কর্মরত মেরিনা সুলতানা ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মামুন অর রশিদকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। আর রাজশাহীর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
মেরিন সুলতানা এর আগে এটিইউতে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধ দমনে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রতিনিধি/এসএস




