শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্যবহারিক পরীক্ষায় ছাত্রীদের শরীরে স্পর্শের অভিযোগ, বদলি ল্যাব সহকারী

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

ব্যবহারিক পরীক্ষায় ছাত্রীদের শরীরে স্পর্শের অভিযোগ, বদলি ল্যাব সহকারী

সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার রসায়ন ব্যবহারিক পরীক্ষা চলাকালে ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. শুকুর আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ২১ শিক্ষার্থী কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর ওই কর্মচারীকে চাঁপাইনবাবগঞ্জের আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে।

গত বুধবার (১২ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার রসায়ন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মাওলানা ভাসানী কলেজের ‘জ’ গ্রুপের ছাত্রীরাও অংশ নেন। পরীক্ষা চলাকালে ও পরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট শুকুর আলী ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাওলানা ভাসানী কলেজের ২১ শিক্ষার্থী সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এতে শুকুর আলীর বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ এনে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘হাজিরা খাতায় স্বাক্ষর করার কথা বলে ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমাদের শরীরে স্পর্শ করেছেন। শিক্ষক উপস্থিত থাকাকালীনও তিনি এমন আচরণ করেন। শিক্ষক চলে যাওয়ার পরও তিনি একই চেষ্টা করেন। আমরা সরে যাই। এ ছাড়া তিনি আমাদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নিয়েছেন। তাকে শুধু বদলি করলেই হবে না, সবার সামনে ক্ষমা চাইতে হবে।’

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহীদল হাসান বলেন, ‘বিষয়টি জানার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সরকারি আদেশে চাঁপাইনবাবগঞ্জের আদিনাথপুর সরকারি কলেজে বদলি করা হয়েছে। এর বেশি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর