শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

জেলা পরিষদ পার্কে জিপলাইন ও রোমাঞ্চকর জায়ান্ট সুইং চালু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

জেলা পরিষদ পার্কে জিপলাইন ও রোমাঞ্চকর জায়ান্ট সুইং চালু

খাগড়াছড়িতে পর্যটকদের বিনোদনের জন্য হর্টিকালচার পার্কে চালু হয়েছে জিপলাইন, জায়ান্ট সুইং ও শিশুদের জন্য কিডস জোন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এসব বিনোদনব্যবস্থার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভুঁইয়া বলেন, পর্যটনকেন্দ্রগুলোতে নতুন নতুন বিনোদনের ব্যবস্থা যুক্ত হলে খাগড়াছড়ির অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ae824896-af8b-4575-a175-7f8dafd12fd4

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াছ মেহেদী বলেন, হর্টিকালচার পার্কে পর্যটকদের আকর্ষণ বাড়াতে কিডস জোন, জিপলাইন ও জায়ান্ট সুইং স্থাপন করা হয়েছে। পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করতে ভবিষ্যতে কী ধরনের নতুন স্থাপনা যুক্ত করা যায়, তা নিয়েও কাজ চলছে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াছ মেহেদী, নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, হর্টিকালচার পার্কের সহকারী হর্টিকালচার কর্মকর্তা কান্তি বিকাশ ত্রিপুরাসহ জেলা পরিষদের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর